《Kono Bikel Belay》歌詞

歌手: Pradyut Chatterjea
歌詞の文字数:502 歌詞の行数:21 現在の言語:日本語 同期歌詞:— 歌詞翻訳:—
📄 テキストデータ

কোন বিকেলবেলায় পাড়ার মেলায়

প্রথম দেখি তোমায় সখি

আমার আঁখি আটকে রাখি

সে ক্ষমতা শেখার বাকি

তুমি মুচকি হেসে এক নিমেষে

উধাও হলে ভিড়ের মাঝে

আমার দু চোখ হন্যে হয়ে

কন্যে শুধু তোমায় খোঁজে

তুমি সোজা নাগরদোলায়

আমি তখন মুড়ি ছোলায়

তোমার কাজল কালো নয়ন

দুলছে বেণীর আলগা বাঁধন

কিসের বারণ কিসের মানা

শুনব না আজ শুনবো না

তুমি লাজুক মুখে হাত বাড়ালে কাঁচের চুড়ির দোকানিকে

খেলার ছলে মনোবলে পা বাড়ালাম তোমার দিকে

তোমার রূপের আলোকছটায় সুয্যি এবার ডোবার পালা

এত ভেবেও বলতে গিয়েও হলো না আর কিছুই বলা

বুকের ভিতরে কেমন কেমন হালকা হওয়ার শিরশিরানি

নিথর দেহে বধির হয়ে জল জ্যান্ত মূর্তি আমি

এতকিছু জল্পনাতেও আমার বলা হলো না

🎧 あなたにおすすめ

合計 0 曲
おすすめの曲はありません。

🎲 ランダムな歌詞

合計 8 曲